বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। বাকি ১ হাজার ২৩১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ২৮৯ জনে। এর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ শিশু। আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ শিশুর।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ শিশু।
ঢাকা ও সিলেটে ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং সিলেট বিভাগের তিনজন রয়েছে।
এ সময়ে বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫১২ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই বিভাগে পরীক্ষায় নতুন করে ৫২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর

প্রথম দর্পণ,ডেস্ক