নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ১২৪ নেতাকর্মী গ্রেপ্তার, ডিএমপির অভিযানে মোট ৪৭৪ জন আটক

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ দুপুর
  • ৯২৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে আরও ব্যক্তিসহ মোট ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার ভিত্তিতে এবং নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়।

তবে গ্রেপ্তার হওয়া ১২৪ জনের নাম-পরিচয়, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং বাকি গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad