সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন দেওয়ার চেষ্টা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ দুপুর
  • ৯২৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিলেট নগরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার বাইরের প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পাওয়া আলামত পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, এটি পেট্রলবোমা হামলা নয়; পলিথিন পুড়িয়ে ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, গলির প্রধান প্রবেশপথের ফটক থেকে দুই-তিনটি বাড়ি পরেই প্রতিমন্ত্রীর বাসা। ফটকের নিচে পোড়া ছাইয়ের কিছু চিহ্নও দেখা গেছে। ঘটনাস্থলের কাছেই রয়েছে একটি পুলিশ ফাঁড়ি।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পাওয়া আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতে কেউ পলিথিন ব্যবহার করে বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করেছে।

তিনি আরও জানান, ফটকের ভেতরে আরও দুটি বাড়ি পেরিয়ে প্রতিমন্ত্রীর বাসা। পাশেই পুলিশ ফাঁড়ি থাকায় এবং বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad