রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ার অভিযোগে শ্রমিক দল নেতার পদ স্থগিত

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ মার্চ ২০২৬, ০২:৪৬ দুপুর
  • ১৭৮৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ার অভিযোগে শ্রমিক দল নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগ সৃষ্টির অভিযোগে ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের এক নেতার সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।


স্থগিত হওয়া নেতা হলেন ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন।


জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষর করা এক চিঠিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পুর আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা সৃষ্টি ও গোলযোগের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুক্তার হোসেনকে তাঁর সব দলীয় পদ থেকে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি আর কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়।


স্থানীয় সূত্র জানায়, ইফতার বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়া ও গোলযোগ সৃষ্টির অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।


জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে অনুলিপি পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad