৩ মে থেকে ধান ও চালের সংগ্রহ কার্যক্রম শুরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ দুপুর
  • ৩০১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সংগৃহীত ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান ও চালের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে এই সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এবার প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫ লাখ টন ধান এবং প্রতি কেজি ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রতি কেজি ৪৮ টাকা দরে ১ লাখ টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধান সংগ্রহ শুরু হবে ৩ মে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

তিনি জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখানে থেকে গম সংগ্রহ সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad