গরু চুরি প্রতিরোধে উল্লাপাড়ার সলঙ্গায় রাতভর পাহারা, এলাকাবাসীর স্বস্তি

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ বিকাল
  • ১২৯৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গরু চুরি প্রতিরোধে উল্লাপাড়ার সলঙ্গায় রাতভর পাহারা, এলাকাবাসীর স্বস্তি


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জগজীবনপুর গ্রামে গরু চুরি প্রতিরোধে রাতভর পাহারার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিলে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের মোঃ রাশেদুল ইসলাম শহিদের নেতৃত্বে রাতভর পাহারার ব্যবস্থা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলী, সেকেন্ড অফিসার মনহারুল ইসলাম, সলঙ্গা ইউনিয়ন শাখার আমির কে এম হারুন অর রশিদ, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সাবেক মেম্বার মোঃ সেকেন্দার হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, সম্প্রতি গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সলঙ্গা থানার আওতাধীন বিভিন্ন গ্রামে এ ধরনের পাহারার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের টহল ও আইনগত সহযোগিতাও জোরদার করা হবে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির আতঙ্কে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে রাতের পাহারা শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad