হবিগঞ্জের চুনারুঘাটে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ বোতল বিয়ার উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত দিয়ে ভারতীয় ২০কেজি গাঁজাসহ ২ বোতল বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৮ মে) ভোররাতে বিজিবির সাতছড়ি বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতছড়ি সীমান্তের ছনবাড়ী এলাকায় অভিযান ভারতীয় গাঁজা - বিয়ার জব্দ করে।
এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য যার বাজার মূল্য আনুমানিক ৭৩ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের করা হয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স