জিয়া-খালেদার কবরে ভোলা ছাত্রদলের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ মে ২০২৬, ১২:০১ রাত
  • ১১৮০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জিয়া-খালেদার কবরে ভোলা ছাত্রদলের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটি।

শুক্রবার জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মীর উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, নাকিব চৌধুরী, সাগর হাওলাদার, শাহীন রেজা শিশির ও রাসেল বিল্লাহ, সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস, বাপ্পি, ছাত্রনেতা তারেক সিকদার, সালেহ উদ্দিন সালেহ, মাসুমসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ভোলা জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তারা নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এএস




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad