ওমান সাগর থেকে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ মে ২০২৬, ১০:২৮ রাত
  • ৬৮৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ওমান সাগর থেকে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটিতে ইরানের নিজস্ব তেল ছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ মে) ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, ওশেন কোই নামের এই জাহাজটি ইরানের তেল বহন করলেও আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে এটি দেশটির তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল। তবে ঠিক কীভাবে বা কী ধরনের ক্ষতির চেষ্টা করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী।

ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জব্দ করা ট্যাংকারটি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। নিষেধাজ্ঞার মুখে থাকা এই জাহাজটিকে ওমান সাগর থেকে নিজেদের দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায় ইরানি নৌবাহিনী। দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, ট্যাংকারটি বর্তমানে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালি এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালানোর দাবি করে। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় ওমান সাগর থেকে এই ট্যাংকার জব্দের ঘটনা ঘটল। ওমান সাগর মূলত আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করার অন্যতম প্রধান সামুদ্রিক পথ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ সামরিক হামলা চালানোর পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এই নৌপথটি এখনো বন্ধ রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad