এশিয়ান ইউনিভার্সিটি’র আয়োজনে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৯ মে ২০২৬, ১০:৩৪ রাত
  • ৬৪৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

এশিয়ান ইউনিভার্সিটি’র আয়োজনে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)।

৮ ও ৯ মে, ২০২৬, রাজধানীর ঢাকা শেরাটন এবং বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ নিজস্ব ক্যাম্পাসে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইউবি এর প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এবং অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

এসময় এইউবি এর প্রতিষ্ঠাতা বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন, ন্যায়নীতিভিত্তিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন, জানমালের নিরাপত্তা বিধান, ধর্ম পালন, নিজস্ব সংস্কৃতি-মূল্যবোধ-বিশ্বাসের অবারিত চর্চা নিশ্চিত করার জাতীয় আকাঙ্খা বাস্তবায়নের জন্য সারাবিশ্বকে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর এই কাজটিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূইয়া। আয়োজক সূত্রে জানা যায়, সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে দেশের ও বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি গবেষণা কেন্দ্র ও সংস্থা গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেছে। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে সুশাসন, নৈতিক নেতৃত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উদ্বোধনী সেশনের পরেই শুরু হয় বিজনেস সেশন এতে আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক, ডীন, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এইউবি, প্রফেসর ড. খান মুহাম্মদ মইনুল হক, ডীন, স্কুল অব সোশ্যাল সায়েন্স এবং প্রফেসর মুহাম্মদ এমদাদ হুসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগ, আইআইইউসি।

২ দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬ এর আহবায়ক ছিলেন ড. রাশেদুল আলম, লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগ, এইউবি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad