নরসিংদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ
নরসিংদী জেলার মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ
নরসিংদী জেলার মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ
নরসিংদী জেলার মনোহরদীতে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভকে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগকে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার বিষয়টি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
শোকজ নোটিশে আরো বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এ ধরনের কর্মকান্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশটি জারি করা হয়।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক