রামিসা হত্যার প্রতিবাদে উত্তাল উত্তরা :জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি ছাত্রী মজলিসের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, ০৭:১২ বিকাল
  • ২৩২৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রামিসা হত্যার প্রতিবাদে উত্তাল উত্তরা :জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি ছাত্রী মজলিসের

রাজধানীর উত্তরায় শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস ঢাকা মহানগরী উত্তর। একই সঙ্গে সারাদেশে বেড়ে চলা হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে উত্তরা আজমপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রীনেত্রী সুমাইয়া ইসলাম শিফা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদক খন্দকার সুরাইয়া আক্তার সুমি।

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ড দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের অপরাধ বন্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার সুরাইয়া আক্তার সুমি বলেন, “রামিসাকে নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।” তিনি আরও বলেন, দেশে চলমান হত্যা, ধর্ষণ ও সন্ত্রাস রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিসের দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, তাহমিনা আক্তার বীথি এবং ছাত্রী মজলিস নেত্রী তামিমা খন্দকার।

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল বের করেন। মিছিলে তারা নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad