শিশু রামিসা হত্যা: আসামির পক্ষে মামলা না লড়ার ঘোষণা ঢাকার আইনজীবীদের

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ২২ মে ২০২৬, ০৪:৩৯ দুপুর
  • ২০৪৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিশু রামিসা হত্যা: আসামির পক্ষে মামলা না লড়ার ঘোষণা ঢাকার আইনজীবীদের


রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই মামলায় আসামির পক্ষে কোনো বিজ্ঞ আইনজীবী আইনগত সহায়তা দেবেন না।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে পল্লবীর একটি বাসা থেকে নিখোঁজ হয় শিশু রামিসা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাসার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়। ঘটনার পরপরই স্বপ্নাকে পুলিশ আটক করে এবং পরবর্তীতে সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অন্য একজন আসামি এখনো পলাতক।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, শিশুটিকে ঘরে নিয়ে যাওয়ার পর সে নিখোঁজ হয় এবং পরে বাসার ভেতর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাতে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad