বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস-২০২৬; শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে মিডিয়া ভিশন এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাজ্জাদুল মিরাজ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ০২:০০ দুপুর
  • ৪৭১৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস-২০২৬; শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে মিডিয়া ভিশন এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাজ্জাদুল মিরাজ

বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত “মিডিয়া ভিশন এক্সিলেন্ট অ্যাওয়ার্ড”-এ শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

সামাজিক, সাংগঠনিক ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয় বলে আয়োজকরা জানান। তরুণ সমাজকে নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং সংগঠনের কাজে সম্পৃক্ত করতে তার ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সাজ্জাদুল মিরাজ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করা হয়।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় সাজ্জাদুল মিরাজ বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি আমার সহযোদ্ধা ও তরুণ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানটি বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক সম্প্রীতি এবং তরুণ নেতৃত্বের বিকাশে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানোর মধ্য দিয়ে সম্পন্ন হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad