নেইমারকে নিয়ে স্বস্তির খবর, বিশ্বকাপের শুরুতেই মাঠে দেখার আশা আনচেলত্তির

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ৩১ মে ২০২৬, ০৪:০২ দুপুর
  • ৭৬৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নেইমারকে নিয়ে স্বস্তির খবর, বিশ্বকাপের শুরুতেই মাঠে দেখার আশা আনচেলত্তির



ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরপরই নতুন করে চোটে পড়েন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ফলে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এবার আশার বার্তা দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার (৩১ মে) সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আনচেলত্তি জানান, নেইমারের কাফ মাসলের চোট দ্রুত সেরে উঠছে এবং তিনি প্রত্যাশার চেয়ে ভালোভাবে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, চোটের কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে আনচেলত্তি বলেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

ব্রাজিল কোচ বলেন, “আমরা বিশ্বাস করি নেইমার খুব দ্রুতই ফিরে আসবে। উদ্বোধনী ম্যাচে না খেলতে পারলেও দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।”

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন বার্সেলোনা ও প্যারিস সেন্ট-জার্মেইনের সাবেক এই তারকা। চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যাবে না।

রোববার মারাকানায় পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর সোমবার নিউ জার্সিতে ক্যাম্প শুরু করবে দলটি। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

উল্লেখ্য, আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে। দীর্ঘদিন ধরে চোট ও ফর্মহীনতার কারণে প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে ছিলেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad