জ্বলন্ত হোটেলে মৃত্যুপুরী, দিল্লিতে নিহত ২১

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৩ জুন ২০২৬, ০৬:৫৭ বিকাল
  • ১৬৫৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুনের মধ্যে ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং হোটেলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাউজ খাস এলাকার হাউজ রানি অঞ্চলের একটি সরু গলিতে অবস্থিত ২৫ কক্ষবিশিষ্ট হোটেলটিতে অগ্নিকাণ্ডের সময় ৪০ জনের বেশি অতিথি অবস্থান করছিলেন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে অনেকেই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বিদেশি নাগরিক ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অভিযানে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং কুইক রেসপন্স টিম অংশ নেয়।

হোটেলের রেস্তোরাঁর প্রধান শেফ কেসর সিং জানান, রান্নাঘরের একটি বৈদ্যুতিক চুলা চালুর চেষ্টা করার সময় হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথি জ্বলন্ত ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছেন।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। তিনি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad