ইইউর সঙ্গে নাহিদ ইসলামের গুরুত্বপূর্ণ বৈঠক, নির্বাচন ও সংস্কার বাস্তবায়নে জোর

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৯ জুন ২০২৬, ০৭:০৬ বিকাল
  • ১০০৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সাম্প্রতিক গণভোটে অনুমোদিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, নির্বাচন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে উভয় পক্ষ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করে।

এ সময় সাম্প্রতিক গণভোটে অনুমোদিত গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইইউ ইলেকশন অবজারভেশন টিমের সুপারিশ ও পর্যবেক্ষণ নিয়েও পর্যালোচনা করা হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও কাঠামোগত বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠক শেষে উভয় পক্ষ চলমান সংলাপ অব্যাহত রাখা এবং গণতান্ত্রিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।

পরে এনসিপি নেতারা ইইউ প্রতিনিধি দলকে ঐতিহাসিক জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি ও স্মারকচিত্র পরিদর্শন করান। এ সময় বিপ্লবকালীন তরুণদের প্রত্যাশা, সংগ্রাম ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বৈঠকে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন উপস্থিত ছিলেন। ইইউ প্রতিনিধি দলে আরও ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা এবং ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad