হামের ভয়াবহ থাবা: আরও এক শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৫৩

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১২ জুন ২০২৬, ০৭:৫৫ বিকাল
  • ৯৯৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পরীক্ষার মাধ্যমে আরও ১২৬ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ২৬৬ জন। এ সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ১৮৫ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

একই সময়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫ হাজার ২৭৫ জন।

সর্বশেষ মৃত্যুসহ চলতি বছর দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৩ জনে। এর মধ্যে ৯২ শিশুর মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হামের কারণে হয়েছে। বাকি ৫৫১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি ৪৩৯ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ৫৬ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, হামে সবচেয়ে বেশি ২৮৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৬৯ জন, চট্টগ্রামে ৫৭ জন, বরিশালে ৫৭ জন, ময়মনসিংহে ৫২ জন, খুলনায় ২৪ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

হামের সংক্রমণ রোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad