ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক, নির্বাচন-অর্থনীতি-বাণিজ্য নিয়ে আলোচনা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, ০৩:৪২ দুপুর
  • ৯৪২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। অপরদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর বৈঠকে অংশ নেন।

সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা এবং অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তরাজ্যের অবদান এবং বিরোধী দলের বিভিন্ন নীতিগত উদ্যোগ সম্পর্কেও মতবিনিময় করা হয়েছে।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad