দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক ফারুক মেহেদী। পূর্বে তিনি পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির মাধ্যমে আজ তাকে এ নতুন দায়িত্ব প্রদান করা হয়।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ফারুক মেহেদী পেশাদারিত্ব, নেতৃত্বগুণ এবং সম্পাদনা দক্ষতার মাধ্যমে নিজ অবস্থান সুদৃঢ় করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পত্রিকার প্রশাসনিক ও সম্পাদকীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর সহকর্মী সাংবাদিক ও বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কালের কণ্ঠ আরও গতিশীল, তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ফারুক মেহেদীর এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পত্রিকাটির সম্পাদকীয় কার্যক্রমে নতুন গতি ও ধারাবাহিকতা যুক্ত হবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার