নির্বাচনী সভায় হামলা-ভাঙচুর মামলা: তাড়াশের সাবেক চেয়ারম্যান বাবুল শেখ গ্রেপ্তার

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ০৬:২৩ বিকাল
  • ৬১৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে বিএনপির একটি নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাতে তাড়াশ পৌর এলাকার উপজেলা পাড়ার একটি ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. বাবুল শেখ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটে। বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদারের কর্মসূচিতে অংশ নিতে গেলে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় গাড়ি ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়েছে।

পরে এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল আজিজসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও প্রায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, তাকে আজই আদালতে সোপর্দ করা হতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad