পুলিশ জানায়, অভিযানের সময় গোপাল মল্লিকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মঙ্গলবার দুপুরে মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক গোপাল মল্লিক উপজেলার নবগ্রাম শশীকর এলাকার প্রয়াত কাঞ্চিরাম মল্লিকের ছেলে।
স্থানীয়দের দাবি, গোপাল মল্লিক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদককারবার পরিচালনা করে আসছিলেন।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, গোপাল মল্লিক নামে একজন মাদককারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: দৈনিক নয়া দিগন্ত, ডাসার (মাদারীপুর) সংবাদদাতা।

প্রথম দর্পণ,ডেস্ক