অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনিরা জেসমিন, অর্থ সম্পাদক মো. মাহফুজার রহমানসহ কলেজের শিক্ষকরা।
রবীন্দ্র ও নজরুল জয়ন্তী এবং সাহিত্য-সংস্কৃতি কমিটির আহ্বায়ক মনি শংকর দাশ গুপ্ত জানান, প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, একক অভিনয়, নৃত্য ও রচনা—এই পাঁচটি বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এসব প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাবুল হোসাইন ও রীমা রায়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাফিউল বাসার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ