হামলার শিকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও প্রবীণ আলেম মাওলানা আবু রায়হানের বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ময়মনসিংহ-৬ আসনের প্রতিনিধি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।
মঙ্গলবার জামায়াতের মিডিয়া উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হন জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা আবু রায়হান। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে তাঁর বাসভবনে গিয়ে খোঁজখবর নেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
সাক্ষাৎকালে তিনি দেশবরেণ্য এই আলেমের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা আবু রায়হানের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তাঁর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার