সিরাজগঞ্জ-৩ প্রার্থী রিভিউ ও ৩১ দফা বাস্তবায়নের উপর বিএনপির জনসভা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, ১২:০৫ রাত
  • ৪১২২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি- বক্তব্য দিচ্ছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব রাহিদ মান্নান লেনিন

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর জনমত গঠন ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনে দলীয় মনোনীত সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধুবিল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব রাহিদ মান্নান লেনিন। এসময় তিনি বলেন, জনগণের দাবি মনোনয়ন রিভিউ হোক। নেতৃত্ব জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করলে বিজয় নিশ্চিত করা সম্ভব। তারেক রহমানের নির্দেশনায় মাঠে আছি, জনগণ যাকে চান দলের সিদ্ধান্ত অনুযায়ী তার পক্ষেই কাজ করবো।

সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাবেক চারবারের এমপি প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের সন্তান রাহিদ মান্নান লেলিনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান এবং রিভিউ দাবিতে ফেস্টুন-ব্যানারে জনসভাস্থল সজ্জিত হয়ে ওঠে। সভা শেষে ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে আমতলা বাজার পর্যন্ত একটি মিছিল বের করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর এবং সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন। এসময় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad