বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তন: ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর নিয়োগ বাতিল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ জুলাই ২০২৬, ১০:৪১ রাত
  • ২৩৪১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ অবিলম্বে বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের চাপের মুখে ডেপুটি গভর্নরসহ কয়েকজন চুক্তিভিত্তিক কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম পদত্যাগপত্র জমা দেন। তাদের শূন্য হওয়া পদে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরী এবং কবির আহাম্মদকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ সরকারি সিদ্ধান্তে জাকির হোসেন চৌধুরীর নিয়োগ বাতিল করা হলেও প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad