২০৩০ সালের মধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পে লক্ষ্যমাত্রা অর্জন করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, ১২:১১ দুপুর
  • ২০৯৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সেমিকন্ডাক্টর খাতকে সরকার জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প হিসেবে বিবেচনা করছে। সরকারের ধারাবাহিক উদ্যোগ ও নীতিগত সহায়তার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি একটি স্বনির্ভর, উদ্ভাবনভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ দেশের অর্থনৈতিক অগ্রগতি, উচ্চপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

দুই দিনের এই আয়োজনের কর্মসূচিতে রয়েছে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং আধুনিক প্রযুক্তি প্রদর্শনী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad