ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিক্রয় বিভাগের বিক্রয় সহকর্মী মো. আবদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মহাপরিচালক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের সহকর্মীরাও মো. আবদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
মো. আবদুল হকের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম দর্পণ,ডেস্ক