প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা
পদের নাম: ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট
বিভাগ: ফ্রন্ট অফিস
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস।
অভিজ্ঞতা: কোনো খ্যাতনামা হোটেল, হাসপাতাল বা জাতীয় সংস্থায় সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতার সীমা শিথিলযোগ্য।
অন্যান্য যোগ্যতা: মাঝারি শ্রেণির যানবাহন চালানোর পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতা, নিজস্ব নেটওয়ার্কিং সক্ষমতা, চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং চমৎকার ব্যক্তিত্ব থাকতে হবে।
চাকরির ধরন: নির্দিষ্ট বেতনের পদ।
প্রধান দায়িত্বনিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে হোটেলের অতিথিদের নিরাপদ, সময়ানুগ ও পেশাদার পরিবহনসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর ট্রান্সফার, পিক-আপ ও ড্রপ-অফের কাজ সমন্বয় করতে হবে।
এ ছাড়া গাড়ির জ্বালানি, তেল, ব্যাটারি ও টায়ারের অবস্থা নিয়মিত পরীক্ষা করা, যানবাহন পরিষ্কার রাখা এবং নির্ধারিত মান বজায় রাখাও দায়িত্বের অংশ। ট্রাফিক পরিস্থিতি, স্থানীয় রুট ও দর্শনীয় স্থান সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে।
গাড়ির ব্যবহার, মাইলেজ ও জ্বালানির সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
যেভাবে আবেদনআগ্রহী ও যোগ্য প্রার্থীদের সম্প্রতি তোলা ছবি সংযুক্ত করে পূর্ণাঙ্গ সিভি ও আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে করা যাবে।
ডাকযোগে বা সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা:
পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট,
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা,
১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।
ই-মেইল: careers.ppdac@panpacific.com
আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

প্রথম দর্পণ,ডেস্ক