দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ দুপুর
  • ১১৬২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি বঙ্গভবনে স্থায়ীভাবে অবস্থান করবেন না। তিনি জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে ২৬ জুলাই তিনি বঙ্গভবনের সরকারি বাসভবন ত্যাগ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad