তারেক রহমান-মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৮ দুপুর
  • ৬১১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বসলে দুই দেশের বিভিন্ন সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কও ভালো রয়েছে। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, সাধারণ মানুষের ভিসা পাওয়ার ক্ষেত্রে খরচ কমানো এবং ভিসা আবেদন কেন্দ্র ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করতে ভিসা কার্যক্রমকে সহজ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad