বিপ্লব-সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, ০৫:০২ বিকাল
  • ১২৯৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, একই কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad