ঢাকাসহ ১৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫১ সকাল
  • ৫৯৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকায় কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বৈরী আবহাওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad