মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৪ দুপুর
  • ৭০১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিলের শুনানি পিছিয়ে আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আবুল কালাম আযাদের আপিলের শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ।

আবুল কালাম আযাদের পক্ষে আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রায় ১৩ বছর আগে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে গত ৬ জুলাই আপিল করেন তিনি। একই সঙ্গে আপিল করতে বিলম্ব হওয়ায় ৪ হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনার আবেদন করা হয়েছে।

এ ছাড়া আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা স্থগিত রাখারও আবেদন করা হয়েছে।

আবুল কালাম আযাদের করা আপিলটি প্রথমে আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। পরে তা নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে।

আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও আইনজীবী মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আগামী ৩১ আগস্ট আপিলটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad