ইসরাইলি বসতি স্থাপনকারীদের অবরোধ, বসতবাড়িতে ফিরতে ‘আতঙ্কিত’

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩২ দুপুর
  • ১৭০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অবরোধে থাকা নিজের বাড়িতে ফেরার সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনি-আমেরিকান মালিক। সোমবার তিনি বলেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি ‘আতঙ্কিত’। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সুরক্ষা চেয়েছেন তিনি।


লুয়াই আবু রিদি নাবলুসের কাছে কুসরায় অবস্থিত তিনটি বাড়ির একটির মালিক। এক সপ্তাহেরও বেশি আগে বসতি স্থাপনকারীরা বাড়িগুলো অবরোধ শুরু করে। এতে বাসিন্দারা ভেতরে আটকা পড়েন। বাইরে থেকে প্রয়োজনীয় সরবরাহও কার্যত বন্ধ হয়ে যায়। ঘটনাটি বিশ্বজুড়ে নিন্দার জন্ম দিয়েছে।


তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তার ভাই কুসাই আবু রিদি বাড়িটির ভেতরে আটকে রয়েছেন। তিনি সেখানকার পরিস্থিতি বাইরের বিশ্বকে জানিয়ে আসছেন।

সোমবার কুসাই এএফপিকে কয়েকটি ভিডিও দেন। এতে দেখা যায়, ইসরাইলি বাহিনী বাইরে অবস্থান করছে। আর বসতি স্থাপনকারীরা বাড়িটির পাশ দিয়ে কোয়াড বাইকে চলাচল করছে।

তেল আবিবের কাছে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের লুয়াই আবু রিদি বলেন, ‘আমি অনেক দিন ধরে ঘটনাটি সরাসরি দেখছি। এখন দ্বিতীয় সপ্তাহ চলছে, আমি ঘুমাতে পারছি না।’


তিনি বলেন, ‘আমি বসতি স্থাপনকারীদের আমার বাড়ি দখল করে নিতে দিতে পারি না। আর আমি তা না দেখেও যাব না।’


আবু রিদি জানান, সোমবার রাতে তিনি বাড়িতে থাকার আশা করছেন। তবে তিনি ‘আতঙ্কিত’ হয়ে পড়েছেন।


তিনি বলেন, ‘আমি মার্কিন কর্মকর্তাদের, দূতাবাসের কাছে আমাকে সুরক্ষা দেওয়ার অনুরোধ করছি।


তিনি বলেন, ‘আমি আমার ভাই ও তার ছেলের জন্য আতঙ্কিত ছিলাম। তার নিরাপত্তা নিয়ে ভয় ছিল। এখন নিজের নিরাপত্তা নিয়েও ভয়ে থাকতে হবে। সেখানে পৌঁছাতে আমার কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে, তা আমি জানি না। আর সেখানে পৌঁছালে নিজের বাড়িতে অবাধে ঢোকা ও বের হতে তারা আমাকে অনুমতি দেবে কি না, সেটাও জানি না। আজই তা জানতে পারব।’


পরে সোমবার তার ভাই জানান, সাংবাদিকদের সঙ্গে নিয়ে আবু রিদি শেষ পর্যন্ত নিজের বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।


ঘটনাস্থল থেকে কয়েকজন বসতিস্থাপনকারীকে সরিয়ে দিতে ইসরাইলি সামরিক বাহিনীর অক্ষমতায় হতাশা প্রকাশ করেন আবু রিদি। পরিস্থিতির সমাধানে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘এখন সবার পদক্ষেপ নেওয়ার সময়। আমেরিকায় একটি কথা শুনেছি—কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বললে এবং নিন্দা জানালে হবে না, মাটিতে তার বাস্তব পদক্ষেপ নিতে হবে।


ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বসতি স্থাপনকারীদের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। সাম্প্রতিক দিনগুলোতে তিনি এই ঘটনায় অস্বাভাবিকভাবে কঠোর সমালোচনা করেছেন।


বৃহস্পতিবার এক্সে হাকাবি লেখেন, ‘এই পরিবারের ওপর ভয় দেখানো ও হয়রানির উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তা জঘন্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad