সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি সাদা বাজপাখির ছানা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৩ রাত
  • ৬২৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সৌদি আরবে আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামে একটি ‘সুপার হোয়াইট’ মটলড জিরফ্যালকন ছানা ১৩ লাখ সৌদি রিয়ালে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা। শনিবার রিয়াদের উত্তরে মালহামে অনুষ্ঠিত নিলামে এটি ২০২৬ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পাখি। একই সঙ্গে নিলামের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দামের বিক্রি।

সৌদি ফ্যালকনস ক্লাবের সদর দপ্তরে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামে কানাডার একটি খামার থেকে আনা দুটি বাজপাখি থেকে মোট ১৪ লাখ ৫০ হাজার রিয়াল আয় হয়।

নিলামে প্রথমে একটি খাঁটি জিরফ্যালকন ছানা তোলা হয়। ৪০ হাজার রিয়াল থেকে এর দর শুরু হয়ে শেষ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার রিয়ালে বিক্রি হয়।

এরপর নিলামে ওঠে ‘সুপার হোয়াইট’ মটলড জিরফ্যালকন ছানাটি। এর প্রাথমিক দর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ রিয়াল। একাধিক ক্রেতার মধ্যে তীব্র দরকষাকষির পর শেষ পর্যন্ত ১৩ লাখ রিয়ালে পাখিটি বিক্রি হয়।

তবে নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পাখির রেকর্ড এখনো ২০২১ সালের। ওই বছর প্রথমবারের মতো আয়োজিত নিলামে একটি ‘আল্ট্রা হোয়াইট’ জিরফ্যালকন ছানা ১৭ লাখ ৫০ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়েছিল।

সৌদি ফ্যালকনস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই নিলামের অন্যতম উদ্দেশ্য দেশটির ঐতিহ্যবাহী বাজপাখি শিকার ও পালনের সংস্কৃতি সংরক্ষণ এবং তা বিশ্বজুড়ে প্রচার করা। নিলামে সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বাজপাখির প্রজননকারী, ক্রেতা, শিকারি ও বাজপাখিপ্রেমীরা অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad