রাজধানীসহ কয়েক জেলায় চালু হলো পিংক রঙের মহিলা বাস সার্ভিস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৬, ১২:৩১ দুপুর
  • ৩৫২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীসহ কয়েকটি জেলায় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। পিংক রঙের এসব বাসে নারী চালক ও কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বিআরটিসি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিংক রঙের মহিলা বাস চলাচল করবে। এর মধ্যে রয়েছে—নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুট। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ মহিলা বাস পরিচালনার কথা রয়েছে।

নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। অন্যদিকে মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করবে।

রাজধানীর বাইরেও এ সেবা চালু করা হয়েছে। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলাচল করবে।

চট্টগ্রামের মহিলা বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।

বিআরটিসির এ উদ্যোগের মাধ্যমে নারী যাত্রীদের জন্য গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad