দুই-একটি আসনে সামনে প্রার্থী পরিবর্তন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করবো: ফখরুল ইসলাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ বিকাল
  • ১৪৮৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg দুই-একটি আসনে সামনে প্রার্থী পরিবর্তন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দুই-একটি আসনে সামনে ডিসিশন (প্রার্থী পরিবর্তন) হবে। সেগুলো আমরা পরে ঘোষণা করবো। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এদিকে, বাকি থাকা ২৭টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগেই ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।


তিনি আরো বলেন, ৩০০ আসনের মধ্যে আরো অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয় ২৪/২৫টির মতো থেকে যাবে।


এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad