হরমুজকে ‘পারমাণবিক বোমা’ হিসেবে ব্যবহার করছে ইরান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৬, ০৪:০৫ দুপুর
  • ৪৭৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর-কষাকষির কৌশলগত হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এখন আর শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপক্ষীয় বিষয় নয়; বরং তা ক্রমেই বৈশ্বিক উদ্বেগে পরিণত হচ্ছে।

আল জাজিরার প্রতিনিধি আলি হাশেমের মতে, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি। অথচ যুদ্ধ শুরুর আগে আলোচনার প্রধান বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রক্সি বা মিত্রগোষ্ঠীগুলো।

হাশেম বলেন, যুদ্ধের আগে পরিস্থিতি যেমনই থাকুক, যুদ্ধের পর তা আর আগের অবস্থায় ফিরে যাবে না। চলমান সংঘাত ইতোমধ্যে ভিন্ন এক মাত্রায় পৌঁছেছে।

তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান একটি কৌশলগত সুবিধাজনক অবস্থান তৈরি করতে পেরেছে। কোনো কোনো বিশ্লেষক এ কারণেই হরমুজকে ইরানের ‘ভৌগোলিক পারমাণবিক বোমা’ হিসেবে আখ্যায়িত করছেন।

হাশেমের মতে, হরমুজ প্রণালিকে কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে ইরান এমন একটি চাপ তৈরির সক্ষমতা অর্জন করেছে, যা এখন যেকোনো আলোচনায় বিবেচনায় নেওয়া ছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোর সামনে কার্যত আর কোনো বিকল্প থাকছে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad