গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৬ ফিলিস্তিনি

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০৫:০১ বিকাল
  • ১৬১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ড্রোন হামলার শিকার ব্যক্তিরাও রয়েছেন।

গাজা সিটির জেইতুন এলাকার দক্ষিণ-পূর্ব দিক থেকে ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় অন্তত তিনটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। এর পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে গতকাল হত্যা করা হয়েছে। খান ইউনিসে নিহত তিনজন একই পরিবারের সদস্য। এ ছাড়া গাজা সিটির পৃথক কয়েকটি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়ে আল-শিফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে গাজায় বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ইসরাইল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় সেটি কতটা টেকসই হবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলের পক্ষ থেকে ৪ হাজার ৭০০টিরও বেশি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad