ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৭

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০৫:০৭ বিকাল
  • ২৩৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম উপকণ্ঠে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। কিয়েভের পশ্চিমে মিলা শহরের ওই স্থাপনায় ড্রোন হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। পরে সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটে।

ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, ওই স্থাপনায় ‘বিস্ফোরকসামগ্রী’ মজুত ছিল বলে ধারণা করা হচ্ছে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন।

ঘটনার পর ফৌজদারি তদন্ত শুরু করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। গুদামে বিস্ফোরকসামগ্রী মজুতের বৈধতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করেছে। এর ফলে দুই দেশের চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad