দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় বাপ্পারাজ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০৬:১৩ বিকাল
  • ২৪৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। প্রযোজক ও পরিচালক এমডি ইকবালের নতুন সিনেমা **‘গুলশানের চামেলী’**তে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এমডি ইকবাল। বাপ্পারাজের সিনেমাটিতে যুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় এই বর্ষীয়ান অভিনেতা কাজ করতে সম্মতি দিয়েছেন।

এমডি ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।’

চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির নির্মাণযাত্রা।

তারকাবহুল এই সিনেমায় বাপ্পারাজের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর ও রোজিনাসহ ঢালিউডের একঝাঁক পরিচিত মুখ।

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় বাপ্পারাজের প্রত্যাবর্তন নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad