রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, চারজনের অর্থদণ্ড ও কারাদণ্ড

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ দুপুর
  • ২৩৫৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, চারজনের অর্থদণ্ড ও কারাদণ্ড

পরিবেশ ও ফসলি জমি রক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে টপসয়েল কর্তন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


রবিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে চারটি ডাম্পার ট্রাকসহ চারজনকে আটক করা হয়।


প্রশাসন সূত্র জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন,ইয়াকুব আলী সেখ (২১) ও সিহাব আলী সরকার (২২)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া সুমন মোল্লা ও ইমরান হোসেনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।


অভিযান পরিচালনা করেন মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়গঞ্জ। তিনি বলেন, “রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad