শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং বরিশাল বিভাগে ৬৩ জন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৪২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা ৮৮ জনে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, দেশে ডেঙ্গুর প্রকোপ সাম্প্রতিক বছরগুলোতেও উল্লেখযোগ্য ছিল। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

প্রথম দর্পণ,ডেস্ক