কাজিপুরে 'জামায়াতের' প্রার্থীর গাড়িবহরে বিএনপির হামলার অভিযোগ, আহত ১৫

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ দুপুর
  • ২৩৯২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের কাজিপুরে 'জেলা জামায়াতের আমির' ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।

সোমবার (৮ ডিসেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি এলাকায় হামলার ঘটনাটি ঘটে। '


হামলায় আহতদের মধ্যে পিপুলবাড়িয়া আঞ্চলিক শাখা জামায়াতের সভাপতি আ. আওয়াল, ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি নুর আলমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কাজিপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনসহ অন্যদের।'


সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলম অভিযোগ করে জানান, 'সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামি জলসায় উপস্থিত হলে তাকে বক্তব্য দিতে বাধা দেওয়া হয়। মারপিট করা হয় তার কর্মীদের। সেখান থেকে ফেরার পথে সোনামুখি এলাকায় পৌঁছালে তার বহরে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তাদের মারপিটে জামায়াতের কাজিপুর উপজেলা সেক্রেটারিসহ অন্তত ১৫ জন আহত হন।'


ইসলামি জলসায় ঐ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাও উপস্থিত ছিলেন। তার উপস্থিতি ও ইন্ধনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা। পরে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জামায়াতের নেতা-কর্মীদের ওপরে অতর্কিত হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনটি।"




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad