সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ দুপুর
  • ২৩১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা হার দিয়ে করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারের পর এবার সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় জেরার্ড জোনসের দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।

উজবেকিস্তানের বিপক্ষে হারলেও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন বাংলাদেশ কোচ জেরার্ড জোনস। ম্যাচ শেষে তিনি বলেন, পরবর্তী ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে দল। শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে খেললেও বাংলাদেশ রক্ষণে শৃঙ্খলা ধরে রাখতে পেরেছে বলে মনে করেন তিনি।

জোনস বলেন, ‘আমি খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী। ভালো একটি পরিকল্পনা নিয়ে পরবর্তী ম্যাচ খেলতে যাব আমরা। ফল ভালো না হলেও দারুণ একটি উজবেকিস্তান দলের বিপক্ষে খেলেছি আমরা।’

বাংলাদেশ কোচের মতে, উজবেকিস্তানের আক্রমণ, পাল্টা আক্রমণ ও কৌশলগত সক্ষমতা ছিল প্রশংসনীয়। তবে বাংলাদেশের মিড ব্লক ও লো ব্লকে খেলা এবং রক্ষণভাগের শৃঙ্খলা তাকে আশাবাদী করেছে।

তিনি বলেন, ‘রক্ষণে আমরা বেশ ভালো শৃঙ্খলা দেখিয়েছি। মিড ব্লক ও লো ব্লকে আমরা কৌশলী খেলেছি। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। আমাদের ফোকাস এখন পরবর্তী ম্যাচের দিকে। ইনশাআল্লাহ আমরা ভালো ফল নিয়ে আসব।’

এদিকে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী ঈশান মালেকের। দেশের হয়ে প্রথম ম্যাচের অভিজ্ঞতাকে দারুণ বলে উল্লেখ করেছেন এই তরুণ ফুটবলার।

ঈশান বলেন, ‘আমার দেশের জার্সি গায়ে প্রথমবারের মতো খেললাম। আমার এই অভিজ্ঞতাটা দারুণ। আমরা বড় একটি দলের বিপক্ষে খেলেছি। আমরা নিজেদের শতভাগ দিয়েছি। আশা করি, পরবর্তী দুই ম্যাচেও কোচ জেরার্ডের পরিকল্পনামাফিক আমরা খেলব। আমরা ভালো ফল করব ইনশাআল্লাহ।’

উজবেকিস্তানের কাছে হার দিয়ে বাছাই শুরু করলেও সিরিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad