স্কুল পর্যায়ে ভলিবল ছড়িয়ে দিতে ফেডারেশন-স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমঝোতা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ দুপুর
  • ৩৩৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভলিবল খেলাকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ৩১ আগস্ট বাংলাদেশ ভলিবল ফেডারেশনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম।

সমঝোতার আওতায় দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভলিবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, নিয়মিত প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং জাতীয় পর্যায়ের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় তৈরিতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ভলিবল কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, প্রতিযোগিতা পরিচালনা এবং প্রতিভাবান খেলোয়াড়দের উন্নয়নে প্রয়োজনীয় কারিগরি ও সাংগঠনিক সহযোগিতা দেওয়ার বিষয়েও পারস্পরিকভাবে কাজ করবে তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমঝোতার মাধ্যমে স্কুল পর্যায়ে ভলিবলের প্রসার ঘটবে এবং ভবিষ্যতে দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad