‘ভায়োলেন্স’ সিনেমায় অধরা খান ও শিরীন শিলা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ দুপুর
  • ১৬০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কানাডায় নির্মিতব্য প্রথম বাংলা ভাষার সিনেমা ‘ভায়োলেন্স’-এ যুক্ত হয়েছেন চিত্রনায়িকা অধরা খান ও শিরীন শিলা। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিতব্য সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমাটি পরিচালনা করছেন সাবেক টিভি অভিনেতা কামাল হোসেন বাবর। শিগগিরই কানাডার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।

‘ভায়োলেন্স’-এ নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিরীন শিলা। তিনি বলেন, সিনেমাটি তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হতে যাচ্ছে। চরিত্রটির বিস্তারিত এখনই প্রকাশ করতে না পারলেও এতে তাঁর চরিত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে জানান তিনি।

শিরীন শিলা আরও বলেন, একই সিনেমায় বন্ধু অধরা খানের সঙ্গে কানাডায় অভিনয় করার বিষয়টি তাঁর কাছে বিশেষ আনন্দের। বিদেশের মাটিতে বাংলা ভাষার সিনেমায় একসঙ্গে কাজ করার সুযোগকে তিনি স্বপ্নের মতো বলেও উল্লেখ করেন।

অধরা খান বলেন, শিরীন শিলা তাঁর ঘনিষ্ঠ বন্ধু। কানাডায় এসে একই সিনেমায় দুজন অভিনয় করবেন—বিষয়টি তিনি আগে জানতেন না। বিদেশের মাটিতে নিজেদের ভাষার সিনেমায় কাজ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান তিনি। সিনেমাটির শুটিং ও নির্মাণকাজ যাতে পরিকল্পনামাফিক সম্পন্ন হয়, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন দুই অভিনেত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad