অসুস্থ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর সিরাজগঞ্জ পাওয়ার হাউজ কলোনি হাফিজিয়া মাদ্রাসায় বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক এম এ মান্নান খান প্রিন্সের নির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শরিফ সেখ। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি এস এম সোহেল রানা ফরহাদ। তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. পলাশ ভূঁইয়া, জেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, পাওয়ার হাউজ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মো. আবদুল মালেক, নেসকো সিরাজগঞ্জের উচ্চমান সহকারী মো. আবদুল লতিফ ও মিটার পাঠক মো. সাদেক। এ ছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও দোয়া ও মোনাজাতে অংশ নেন।

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী

উল্লেখ্য, জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। রক্তের বিভিন্ন পরীক্ষা ও বুকের এক্স-রে পর্যালোচনার পর ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইকবাল হাসান মাহমুদ টুকু আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কিছুদিন আগে তার হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad