সলঙ্গায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর ফারুক (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইটভাটার পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের আবু বক্কারের ছেলে। সে চৈত্রহাটি নূরানী কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী মাহমুদপুর ইটভাটার পাশে ফুটবল খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা পুকুর থেকে উঠে এলেও ওমর ফারুক পানিতে থেকে যায়। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পানির নিচ থেকে ওমর ফারুককে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad